ঢাকায় আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানীতে শুক্রবার সন্ধ্যার পর শিলাবৃষ্টি হয়েছে। শনিবারও (১৪ মার্চ) ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুমোট পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছুই নেই: গভর্নর

‘অমানবিক কাজে আমার গান ব্যবহার করবেন না’

বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মার্টিনেজ

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত আরেক শীর্ষ সন্ত্রাসী

শাকিরার ‘এভারগ্রিন’ লুকের রহস্য কী?

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ

হাসপাতালে যাওয়া মিরাজ এখন ভালো আছেন

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে’

১০

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

১১

বগুড়ায় কাউনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

১২