উল্লাপাড়ায় শতবর্ষী বৃদ্ধাকে জামায়াত ইসলামীর নতুন ঘর উপহার

উল্লাপাড়ায় শতবর্ষী বৃদ্ধাকে জামায়াত ইসলামীর নতুন ঘর উপহার

উল্লাপাড়ায় ১২০ বছর বয়সী ডালিয়া বেগম নামে এক অসহায় বৃদ্ধাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামে হতদরিদ্র বিধবা ডালিয়া বেগমকে নতুন ঘর উপহার দেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান  ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহীনুর আলম, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা আমির শহীদ রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক শফিকুল ইসলামসহ অনেকে।

স্থানীয়রা জানান, ডালিয়া বেগমের স্বামী জসিম উদ্দিন ৫৫ বছর পুর্বে মারা যান। ডালিয়া তার এক ছেলে এবং দুই মেয়ে নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছেন। মেয়েদের বিয়ে হয়েছে অনেক আগেই, একমাত্র ছেলেও পাড়ি জমিয়েছে ঢাকায়। তাকে দেখার মতো কেউ না থাকায় দীর্ঘিদন যাবত খুব কষ্টে জিবন যাপন করছেন তিনি। গ্রামবাসীর সহযোগীতায় কোন মতে দিনপাত চলছে। এক পর্যায় রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের দৃষ্টিগোচর হয়। রামকৃঞপুর ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক শফিকুল ইসলাম সংগঠনের উর্ধ্বতনদের সহযোগীতায় প্রতিমাসে ৫ হাজার করে টাকা খরচ বাবদ প্রদান করেন। শেষে স্থায়ী নিবাস (ঘর)  নির্মান করে দিয়েছেন। এতে অসহায় ডালিয়ার মাথার গোঁজার ঠাঁই হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামির এমন কর্মকান্ডে আমরা খুবই আনন্দিত হয়েছি। 

ঘর উদ্বোধনকালে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমি এই অসহায় বৃদ্ধার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক তার বাড়িতে এসেছিলাম। পরে তার জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা অনুদান দিচ্ছি, প্রায় এক বছর যাবত এই অনুদান কার্যক্রম চালু আছে৷ তার থাকার ঘরের করুণ অবস্থা দেখে আমাদের নেতৃবৃন্দকে দিয়ে থাকার ঘর একটি টয়লেট ও একটি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে। আশা করছি এই বৃদ্ধার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এছাড়া অসহায় ডালিয়ার অন্যান্য প্রয়োজনেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন স্থানীয় নেতাকর্মী। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত কর্মকাণ্ড, প্রশাসন নিয়ে সমালোচনায় অস্বস্তিতে সরকার

১

স্বর্ণের দামে বড় পতন, টানা ৪ দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি

২

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

৩

সারাদিন ক্লান্ত, কিন্তু বিছানায় গেলেই ঘুম গায়েব? দায়ী হতে পারে ‘হাইপারঅ্যারোজাল’

৪

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

৫

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ

৭

ফ্লাইট চালুর ঘোষণার পরই ফের হুথিদের হুমকি

৮

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

১০

মুক্তির আগেই বাজিমাত ‘রামায়ণ’ সিনেমার, অগ্রিম বুকিংয়ে কত আয়?

১১

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২