ইরানে কে হচ্ছেন খামেনির পর ক্ষমতার উত্তরসূরি?

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবরে দেশটিতে নতুন নেতা কে হবেন- তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে কাউকে উত্তরসূরি ঘোষণা করে যাননি। তাই এখন সিদ্ধান্ত নেবে ৮৮ জন আলেমের পরিষদ, আসেম্বলি অব এক্সপার্ট।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই পরিষদ মাত্র একবারই নতুন নেতা নির্বাচন করেছিল- তখন প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এর মৃত্যুর পর আলী খামেনিকে বেছে নেওয়া হয়।

সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতাকে হতে হবে পুরুষ, শীর্ষ পর্যায়ের ধর্মীয় আলেম এবং রাজনৈতিকভাবে দক্ষ ও ইসলামি প্রজাতন্ত্রের প্রতি অনুগত। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন-

 

মোজতবা খামেনি

আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে প্রভাবশালী হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। তবে তিনি উচ্চপদস্থ আলেম নন এবং সরকারের কোনো আনুষ্ঠানিক পদেও নেই। বাবার পর ছেলে ক্ষমতায় এলে তা অনেকের কাছে রাজতন্ত্রের মতো দেখাতে পারে-এটিও তাঁর বড় বাধা।

 

আলি রেজা আরাফি 

আলি রেজা আরাফি একজন অভিজ্ঞ আলেম ও প্রশাসক। তিনি বর্তমানে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান। আগে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও তিনি খুব শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁর সম্পর্ক তেমন গভীর নয়।

 

মোহাম্মদ মেহদি মিরবাঘেরি

মোহাম্মদ মেহদি মিরবাঘেরি কট্টরপন্থী আলেম হিসেবে পরিচিত। তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য এবং পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচক। ধর্মীয় রক্ষণশীলদের সমর্থন তাঁর পক্ষে যেতে পারে।

 

হাসান খোমেনি

হাসান খোমেনি হলেন ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির নাতি। পারিবারিক পরিচয়ের কারণে তাঁর ধর্মীয় ও বিপ্লবী গ্রহণযোগ্যতা আছে। তবে তিনি তুলনামূলকভাবে কম কট্টরপন্থী। নিরাপত্তা কাঠামোর ভেতরে তাঁর প্রভাব সীমিত বলে মনে করা হয়।

 

হাশেম হোসেইনি বুশেহরি 

হাশেম হোসেইনি বুশেহরি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রথম ডেপুটি চেয়ারম্যান। তিনি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে সাধারণ মানুষের মধ্যে তাঁর পরিচিতি কম এবং শক্তিশালী সামরিক সমর্থনের প্রমাণ স্পষ্ট নয়।

 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে হবেন, তা এখন পুরোপুরি নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সিদ্ধান্ত ও দেশের রাজনৈতিক–নিরাপত্তা পরিস্থিতির ওপর। পরিস্থিতি উত্তপ্ত থাকায় সিদ্ধান্ত প্রক্রিয়াও জটিল হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২