জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ইম্পেরিয়াল হেলথ কেয়ার

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ইম্পেরিয়াল হেলথ কেয়ার

‘স্বাস্থ্য সেবায় ইম্পেরিয়াল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। দেশের বিভিন্ন স্থানে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মকান্ড ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করছেন। 

এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার। 

ফ্রি মেডিকেল ক্যাম্পে ইম্পেরিয়াল প্রাইভেট লিমিটেডের ৪ চিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের কয়েক শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করেন। 

ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়াল লিমিটেডের চিকিৎসক ডা: তায়েব হোসাইন বলেন, ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতায় কাজ করে আসছে। ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে বিনামূলে স্বাস্থ্যসেবা প্রদান ছাড়াও স্বল্প মুল্যে নানান রোগের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন রোগীরা। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছি। শিক্ষার্থীদের ডায়াবেটিস, প্রেসার, ওয়েট, হাইট ইত্যাদি বিষয় গুলো দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে । 

বিজয় একাত্তর হলের কয়েকজন শিক্ষার্থী বলেন, ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার লিমিটেড শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় এগিয়ে এসেছে। আমরা তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে হলের শিক্ষার্থীরা বিনামূল্যে  স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হচ্ছে।  

ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খান।  পরিদর্শন শেষে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন। দায়িত্বরত  চিকিৎসক তার প্রেসার টেষ্ট ছাড়াও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন, ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুবর রহমান, ডিজিএম (অপারশেন) আরিফ হাসান, ডিপুটি ম্যানেজার (পাবলিক রিলেশন) রিফাত রায়হান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার আব্দুল হাই, এইচআর ম্যানেজার মিসেস তাহরিমা রহমানসহ প্রমুখ ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত কর্মকাণ্ড, প্রশাসন নিয়ে সমালোচনায় অস্বস্তিতে সরকার

১

স্বর্ণের দামে বড় পতন, টানা ৪ দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি

২

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

৩

সারাদিন ক্লান্ত, কিন্তু বিছানায় গেলেই ঘুম গায়েব? দায়ী হতে পারে ‘হাইপারঅ্যারোজাল’

৪

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

৫

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ

৭

ফ্লাইট চালুর ঘোষণার পরই ফের হুথিদের হুমকি

৮

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

১০

মুক্তির আগেই বাজিমাত ‘রামায়ণ’ সিনেমার, অগ্রিম বুকিংয়ে কত আয়?

১১

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২