ফেক অ্যাকাউন্টের বিষয়ে যা বললেন প্রভা

ছবি: সংগৃহীত ।

বর্তমানে সিনেমা ও নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অবসরে নিজের মনের অনুভূতিগুলো ঠিকই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন! তবে বিপত্তি বেঁধেছে তার নামে ফেসবুকে ছড়িয়ে থাকা একাধিক ফেইক অ্যাকাউন্ট নিয়ে।

গতকাল বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন প্রভা। এ সময় ভক্তদের সতর্ক করে তিনি জানান, তার নামের ফেইক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন।

লাইভ চলাকালীন সময় এক ভক্ত অভিনেত্রীকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ফেইক অ্যাকাউন্ট চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রভা বলেন, ‘হ্যাঁ, অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

শেষে প্রভা তার ভক্তদের সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২