ভক্তদের দুঃসংবাদ দিলো কোল্ডপ্লে

বিশ্বের অন্যতম জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লে ভক্তদের দুঃসংবাদ দিয়েছে। ব্রিটিশ এই রকব্যান্ড নিজেদের ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম বের করবে না ব্যান্ডদলটি। সম্প্রতি কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন জানিয়েছেন, ব্যান্ডটি তাদের আসন্ন দশম স্টুডিও অ্যালবাম 'মুন মিউজিক' এর পর আর মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করবে। এরপর থেকে আর নতুন আর কোনো গান শোনা যাবে না ব্যান্ড দলটির থেকে। অ্যাপল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে মার্টিন বলেছেন, আমরা শুধু ১২ টি অ্যালবাম পর্যন্তই যাব। তবে আমাদের সমালোচকদের জন্য সংখ্যাটা আরও কম হলে ভালো হতো। সেই জন্যই আমাদের একটা সীমাবদ্ধতার মাঝে থাকা গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বিটলস এবং বব মার্লের উদাহরণ টেনে ক্রিস মার্টিন যোগ করেন, বিটলস’র প্রায় ১২ টি অ্যালবাম আছে। বব মার্লেরও প্রায় একই সংখ্যা। প্রসঙ্গত, কোল্ডপ্লের দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশিত হবে ৪ অক্টোবর। আর আগামী বছর কোল্ডপ্লের ১২তম অ্যালবাম বের হবে। তবে ব্যান্ড হিসেবে কোনো অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন। সূত্রঃ ভ্যারাইটি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

১০

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

১২