রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাগড়াছড়িতে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় খাগড়াছড়িতে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনের হলরুমে অর্ধদিবসের এই কর্মশালার আয়োজন করে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম।

 

কর্মশালায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা আব্দুল গনি মজুমদার'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের সহকারী পরিচালক এ. কে. এম. মহসিন।

 

আয়োজিত কর্মশালায় জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা কারাগার, জেলা তথ্য অফিস, জেলা কর্মসংস্থান অফিস, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দসহ ২৫ জন ব্যক্তি অংশ নেন।

 

যে কোনো দুর্যোগ কিংবা মহামারিসহ নানা কারণে কোনো ব্যক্তি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আবার কখনো ইচ্ছায়-অনিচ্ছায় হারিয়ে যায় বা নিখোঁজ হয়। পারিবারিক যোগায্গো পুনঃস্থাপন রক্ষার জন্য কাজ কওে যাচ্ছে আরএফএল নামে এই সংস্থাটি। কর্মশালায় উল্লেখ করা হয় আমাদেও দেশে অনেক বিদেশি নাগরিক আটক থাকতে পারে। আবার বিদেশেও আমাদেরে দেশের নাগরিক আটক থাকতে পারে উক্ত ব্যক্তিদের খোঁজ খবর নিয়ে পারিবাবারিক যোগাযোগ সৃষ্টির লক্ষ্যেই আরএফএল সারা বিশ্বে কাজ করছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১০

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১১

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

১২