বানভাসি মানুষের জীবনের গল্পে ‘নয়া মানুষ’ : ২৭ নভেম্বর সংবাদ সম্মেলন

বানভাসি মানুষের জীবনের গল্পে ‘নয়া মানুষ’ : ২৭ নভেম্বর সংবাদ সম্মেলন

বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন যাপন সংগ্রাম দৈনন্দিন টানা পড়েন দারিদ্রতা বিভিন্ন দিক নিয়ে রচিত আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি।

নির্মাতা জানিয়েছেন আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে ‘নয়া মানুষ’ মুক্তি পাবে। সেই ধারাবাহিকতায় আগামী ২৭ নভেম্বর বুধবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়া মানুষ এর সংবাদ সম্মেলন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও এই আয়োজন করা হবে ।

২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ই এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ই এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ। দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, বানভাসি মানুষের গল্প ‘নয়া মানুষ’। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। প্রথম সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানে দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণ কঠিন: রিজভী

১

সাগর-রুনি হত্যা: জিও-লোকেশন ও আলামত ঘিরে মামলায় নতুন মোড়, নেপথ্যে কারা?

২

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

৩

চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

৫

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান*

৬

মাদক বিক্রিতে বাধার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাট, অর্ধশত হাত‌বোমা বিস্ফোরণ

৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড

৮

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের

৯

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১০

স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা: জেপি মরগ্যান

১১

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।