লেখালেখি সাহিত্য পুরস্কার পেলেন ড. মাহবুব হাসান ও আবদুল হাই শিকদার

লেখালেখি সাহিত্য পুরস্কার, জাতীয় কমিটি ২০২৫ সালে লেখালেখি সাহিত্য পুরস্কারের জন্য কবি ড. মাহবুব হাসান এবং ২০২৬ সালের জন্য নির্বাচিত হয়েছেন কবি আবদুল হাই শিকদার। শিল্প সাহিত্য অঙ্গনে অনন্য সফলতার জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। 

ড. মাহবুব হাসান: একজন বহুমাত্রিক লেখক। তিনি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, চিন্তক ও ভূরাজনৈতিক বিশ্লেষক। কবিতায় তিনি উত্তর-ঔপনিবেশিক উত্তর-আধুনিক চেতনার মাধ্যমে নতুন ঐতিহ্যের পথ নির্মাণ করে চলেছেন। সে কারণেই তাঁকে কবিতায় পুরস্কার দেয়া হলো। জন্ম ১৯৫৪ সালের ২৮ এপ্রিল, টাঙ্গাইলে। পড়াশোনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিএইচ.ডি করেছেন বাংলা ভাষা ও সাহিত্যের কবিতা নিয়ে। ব্যক্তিগত জীবনে তিনি তিনি দুই পুত্রের পিতা। এবং তাঁর একটি নাতনি রয়েছে ঢাকায় বসবাস করছেন তিনি।

আবদুল হাই শিকদার: কবি আবদুল হাই শিকদার ১৯৫৭ সালের ১ জানুয়ারিতে কুডিগ্রাসের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৯ সালে বাংলায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। দীর্ঘ বিরতির পর শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে বাংলা সাহিত্যে এম.এ ডিগ্রি অর্জন করেন। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরের সম্পাদক। নজরুল নিয়ে তার অনেক বই আছে যা তাকে কবির পাশাপাশি একজন অগ্রগণ্য গবেষক হিসেবে পরিচিতি দিয়েছে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে বিএনপির চেয়ার পারসনের তিনি উপদেষ্টা।- প্রেস বিজ্ঞপ্তি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২