শাপলা চত্বরের ঘটনার মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

ছবি: সংগৃহীত।

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলাম-এর সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন-কে আসামি করার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ২০১৩ সালের ওই ঘটনাকে কেন্দ্র করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে স্বতন্ত্র তদন্ত কার্যক্রম চলছে।

তদন্তে তৎকালীন র‍্যাব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে বলেও জানান তিনি। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে-তিনি বেসামরিক, পুলিশ, র‍্যাব বা সেনাবাহিনীর সদস্য-যেই হোন না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-এর সঙ্গে আসামি ছিলেন চৌধুরী মামুন। ওই মামলায় রাজসাক্ষী হওয়ায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, একটি মামলায় রাজসাক্ষী হওয়া মানেই অন্য ঘটনায় দায়মুক্তি নয়। প্রতিটি অভিযোগ পৃথকভাবে বিবেচিত হবে এবং ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ নীতিও প্রযোজ্য হবে।

এদিকে, শাপলা চত্বরের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করা হলে ট্রাইব্যুনাল আগামী ৭ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হলে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২