বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক আজ সকালে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। নাট্যকার মাসুম রেজা সংবাদমাধ্যমকে এই শোকের সংবাদটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফারুক বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মারা যান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

পেশাগত জীবনে তিনি পরিবার পরিকল্পনা পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাবার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।

বন্যা মির্জা দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো কালজয়ী ধারাবাহিক নাটক দিয়ে তিনি দর্শকদের মনে পাকাপোক্ত স্থান করে নিয়েছিলেন। নাটকের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২