ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে কথা-কাটাকাটি, হাতাহাতি ও শেষ পর্যন্ত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলা পার্কের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন—বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে হৃত্বিক শেখ (২১) ও মনিরুল ইসলামের ছেলে কাকন (২০)। স্থানীয়রা জানায়, হৃত্বিকের পেটে ছুরিকাঘাত করা হয়েছে ও কাকনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে উপজেলা পার্কের সামনে চটপটি-ফুচকা খাওয়ার সময় হৃত্বিক ও কাকনের গ্রুপের ১০-১২ জন এবং আনাম, মেহেদী ও সাগরের গ্রুপের ১২-১৩ জন অবস্থান করছিল। এ সময় দ্বিতীয় গ্রুপের কয়েকজন উচ্চস্বরে হাসাহাসি করলে প্রথম গ্রুপের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে হৃত্বিক ও কাকন গুরুতর আহত হন। অপরপক্ষের আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চটপটির দোকানে হাসাহাসি নিয়ে এ ঘটনা ঘটেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১০

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১১

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১২