রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

৫৪২ জনের মধ্যে রমনা বিভাগ ২২, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৫২, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১৯৩, গুলশান বিভাগ ৪১, উত্তরা বিভাগ ৪২, গোয়েন্দা বিভাগ ১২, সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

১০

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

১১

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

১২