দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে ভারতের মৎস্য আমদানিকারকরা। রপ্তানি পুনরায় চালুর অনুমতি চেয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে কলকাতাভিত্তিক ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই।

চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গে এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছে তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একাধিকবার আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি বলে দাবি করেছে সংগঠনটি।

আমদানিকারকদের দাবি, ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সীমিত সময়ের জন্য ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়ে আসছে। তবে অল্প সময়ের এই অনুমতিতে ব্যবসায়ীরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না।

চিঠিতে দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে বাংলাদেশি ইলিশের ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে আমদানিকারকরা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।

এএনআই জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্গাপূজার আগে বাংলাদেশ ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। আর ২০২৬ সালের সেপ্টেম্বরে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

১০

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

১১

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

১২