ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা দুই বৃদ্ধা নারীর (আনুমানিক বয়স যথাক্রমে ৬০ ও ৫৮ বছর ) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পেছন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারকারী ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব বলেন, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে জরুরি বিভাগের ওসেক (ওসিসি) ভবনের পেছনের রাস্তায় ওই ব্যক্তিদের অসুস্থ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানতে পেরে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ ক্যাম্প পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজনই ভবঘুরে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মৃত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে শাহবাগ থানাকেও অবগত করা হয়েছে বলে জানান তিনি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১০

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১১

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১২