যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে দল। এছাড়া চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে।

সোমবার সকালে দুই দিনের সফরে রংপুরে এসে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা প্রসঙ্গে তিনি বলেন, যারা এমন মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমিরের উদ্দেশে বলেন, দলের গঠনতন্ত্র পড়ে দেখা উচিত। জামায়াত গণতান্ত্রিক দল কি না, সেটি তারা নিজেরাই বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বাড়িয়ে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনা রয়েছে।

পরে মির্জা ফখরুল রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, সুফলভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং বিএনপির রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

১১

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

১২