সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) যামিনী পাড়া জোনের টহল দলের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সোমবার (২৭ জুলাই) দুপুরে মাটিরাঙ্গার যামিনী পাড়া জোন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয়। 

সংবাদ সম্মেলনে যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গতরাতে দায়িত্বপূর্ণ এলাকার সিংহপাড়া সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীদের একটি অংশ পালিয়ে যায়। এ সময় তাদের অবস্থানকৃত এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি পিস্তুল, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আভিযানিক দল বিওপিতে ফেরার পথে সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে অন্তত ১০ মিনিটের মতো গোলাগুলির ঘটনা ঘটলেও কোন হতাহত হয়নি। 

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র গোলাবারুদ ও মাদক পাচারসহ সবধরণের অবৈধ কারবারের বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারিতে রাখা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২