মহানবী (সা.)-কে কটূক্তির জেরে মাজারে হামলা, বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এই অভিযোগে এরই মধ্যে আসাদপুর ইউনিয়নের আলেক শাহ্‌র ছেলে মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তারপরও মাজার ও বাড়িঘরে ভাঙচুরসহ অগ্নিসংযোগের পেছনে উসকানি বা ইন্ধন থাকতে পারে বলে ধারণা পুলিশের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ্‌র নামে প্রতিষ্ঠিত একটি মাজারসহ চারটি মাজারে হামলা চালানো হয়। অন্য মাজারগুলো হচ্ছে কালু শাহ্‌, হাওয়ালী শাহ্‌ (বাবুল) ও আবদু শাহ্ মাজার। তাঁরা আরও জানান, মাজারকে কেন্দ্র করে নিয়মিত মাদকের আড্ডা ও শরিয়তবিরোধী নানা কাজকর্ম চলত। হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়সাল তানভীর, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।

তাঁরা জনতার উদ্দেশে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আবদুল্লাহ, হোমনা থানার সাব-ইন্সপেক্টর জীবন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

এ ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগকারীকে গতকালই (বুধবার) অতি স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। আজকে যারা মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে এবং এর পেছনে যদি কারও উসকানি বা ইন্ধন থেকে থাকে; তাকেও আইনের আওতায় আনা হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১০

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১১

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১২