শীতে ঠোঁটের যত্নে ঘরেই তৈরি করে ফেলুন প্রাকৃতিক লিপ বাম

ছবি: সংগৃহীত।

শীতকাল এলেই ঠোঁট ফাটা, শুষ্কতা ও কালচে দাগের সমস্যা দেখা দেয়। বাজারের রাসায়নিকযুক্ত লিপ বাম ব্যবহার করার ফলে অনেকেরই ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনি যদি বাজারে পাওয়া লিপ বাম ব্যবহার করতে না চান, তাহলে ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন একদম প্রাকৃতিক লিপ বাম।

প্রাকৃতিক এই লিপ বাম ঠোঁটকে গভীরভাবে আর্দ্র রাখবে, নরম ও উজ্জ্বল করে তুলবে এবং ক্ষতিগ্রস্ত ত্বক পুনরুদ্ধারে সাহায্য করবে।

চলুন, দেখে নেওয়া যাক কিভাবে ঘরেই সহজ উপায়ে বানাবেন কার্যকর এই প্রাকৃতিক লিপ বাম—

উপকরণ

মোম– ১ টেবিল চামচ

নারকেল তেল– ১ টেবিল চামচ

মধু– ১ চা চামচ

ভিটামিন ই ক্যাপসুল– ১টি

এসেনশিয়াল অয়েল– ২-৩ ফোঁটা (ঐচ্ছিক)

তৈরির পদ্ধতি

একটি বড় পাত্রে পানি গরম করুন। তার ওপর হিটপ্রুফ একটি কাচের বাটি বসান। এবার কাচের বাটিতে মোম ও নারকেল তেল দিন। ধীরে ধীরে গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, যাতে দুটিই ভালোভাবে মিশে যায়।

মিশ্রণটি আঁচ থেকে নামিয়ে নিন। এবার এতে মধু, ভিটামিন ই ক্যাপসুলের তেল এবং চাইলে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার পর মিশ্রণটি একটি পরিষ্কার খালি লিপ বামের পাত্র বা ছোট কাঁচের বোতলে ঢালুন।

ঘরের তাপমাত্রায় এভাবে কয়েক ঘণ্টা রাখুন, অথবা দ্রুত জমাতে চাইলে ফ্রিজে ২০–৩০ মিনিট রাখুন। জমে গেলে আপনার ঘরে তৈরি ১০০% প্রাকৃতিক লিপ বাম ব্যবহার উপযোগী।

এই লিপ বামের উপকারিতা:

ঠোঁট ফাটা ও শুষ্কতা দূর করে।

ঠোঁটকে নরম, উজ্জ্বল ও আর্দ্র রাখে।

রাসায়নিকমুক্ত ও সম্পূর্ণ প্রাকৃতিক।

ঠোঁটের কালচে ভাব কমায়।

দীর্ঘসময় ধরে ময়েশ্চার ধরে রাখে।

প্রতিদিন ঘুমানোর আগে এই লিপ বাম ঠোঁটে হালকা করে লাগিয়ে নিন। সকালে ঠোঁট থাকবে নরম, কোমল ও উজ্জ্বল।

সূত্র: টিভি৯ বাংলা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১০

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১১

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১২