ছয় দফা দাবীতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি 

ছয় দফা দাবি আদায়ে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সামনে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার চারটি উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়। 

তিন'ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে ৬ টি দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে জেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা  শাখার সভাপতি  মো.সোহাগ হোসেন রাজীব, সাধারন সম্পাদক মামুন মাহমুদ, রশিদুল ইসলাম ,  রবিউল ইসলাম, ওহিদুজ্জামান, মশিউর রহমানসহ  অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন,  জাতিসংঘ কর্তৃক সাউথ সাউথ পুরস্কার, ভ্যাকসিন হিরো, এমডিজি-৪ সহ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারীর পুরস্কার অর্জনসহ মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, পোলিও মুক্তকরন এ সব অর্জন তাদের অবদান। নির্বাহি আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা  প্রদান ও  ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরনসহ ৬ দফা দাবি  বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন তারা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২