চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির খসড়া, চলবে আরও দর-কষাকষি

ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বেশকিছু বিষয়ে মতপার্থক্য থাকায় প্রস্তাবিত চুক্তির খসড়া চূড়ান্ত হয়নি। আগামী ৮ জুলাই ওয়াশিংটনে এ নিয়ে আবারও বৈঠকে বসবেন দু’দেশের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সূত্র জানায়, ইউএসটিআরের সঙ্গে আলোচনার অংশ হিসেবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আগামী শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে তিনি ৮ জুলাইয়ের বৈঠকে অংশ নেবেন। এ সময় ৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ইউএসটিআরসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করবেন বাণিজ্য উপদেষ্টা ও সচিব।

এর আগে যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত বাড়তি ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বাংলাদেশের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তি করার আগ্রহ প্রকাশ করে একটি খসড়া প্রস্তাব পাঠায়। তবে সেই খসড়ায় এমন কিছু শর্ত রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছে ঢাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২