মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি সগৃহীত।

মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশের প্রতি সদয় না হলে বাংলাদেশের সমৃদ্ধ মৎস্য সম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে না। প্রকৃতির প্রতি নির্দয় আচরণ অব্যাহত থাকলে একদিন মাছও আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে।

তিনি বলেন, সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি। আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। উপকূলীয় অঞ্চলের সম্পদ টেকসইভাবে ব্যবহারের লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। বঙ্গোপসাগরে সঠিকভাবে মৎস্য আহরণে জরিপ ও গবেষণা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির ওপর অত্যন্ত নির্মম ও নির্দয়। নদী শাসনের কথা বললেও তার যত্ন নেওয়ার কথা বলি না, ফলে ক্ষতিই বাড়ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সামুদ্রিক মৎস্যে বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। সম্ভাবনার পাশাপাশি দুর্ভাবনাও রয়েছে, তাই প্রকৃতির প্রতি সদয় হতে হবে।

এসময় অবৈধ জালের ব্যবহার, নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং নিষিদ্ধ কীটনাশক প্রয়োগকে উদ্বেগজনক উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই পদ্ধতি খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে। এজন্য প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২