ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

ছবি সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করার পর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে সহসভাপতি (ভিপি) পদে, বর্তমান সভাপতি এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক (জিএস) ও বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খানকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শিবির। 

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমাসহ চারজন নারী প্রার্থী। পাশাপাশি আন্তর্জাতিক সম্পাদক পদে লড়বেন জুলাই যুদ্ধে চোখ হারানো খান জসিম।

এ ছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। ক্রীড়া সম্পাদক পদে হয়েছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, এবং সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ, এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা।

অন্যদিকে ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। তার মধ্যে মিফতাহুল ইসলাম মারুফ, রায়হান উদ্দিন, সর্ব মিত্র চাকমা, জয়েন উদ্দিন সরকার তন্ময়,

রাইসুল ইসলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি মোছা. আফসানা আক্তার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২