চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

ছবি সংগৃহীত।

চট্টগ্রাম জেলার সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। 

সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়। 

নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।

স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজ করে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২