হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে ৫ মাস পর পেঁয়াজ আমদানি শুরু

ছবি সংগৃহীত।

সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে দুটি ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ও নওগাঁ জেলার জগদীশ চন্দ্র বসু ট্রেডার্স নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫৯ টন ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি করেন।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি টন পেঁয়াজ ৪১০ ডলার এলসি মূল্য নির্ধারণ করে ১০ শতাংশ হারে শুল্কায়ন করা হচ্ছে। এতে টাকার হিসেব দাঁড়ায় ৫৫.২৭ পয়সা।

আমদানিকারকরা জানান, প্রতিকেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ৫৬ থেকে ৫৮ টাকা। দাম হাঁকছেন ৬০ টাকা।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, এ পর্যন্ত হিলি বন্দরের ৫ টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। 

এদিকে, ভারতে থেকে পেঁয়াজ আমদানির খবরে ইতোমধ্যে দেশের বিভিন্নস্থান থেকে পাইকাররা বন্দরে পেঁয়াজ কিনতে ভিড়  শুরু করেছে। ফলে বন্দর অভ্যন্তরে বেড়েছে কর্মচঞ্চল্যতা।

প্রসঙ্গত, পূর্বের আইপি (আমদানির অনুমতি) মেয়াদ চলতি বছরের ৩ মার্চ শেষ হওয়ায় ওই দিন থেকে ভারতে থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২