কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্রগ্রাম

চট্টগ্রামে মাত্র কয়েক ঘণ্টার ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোমর আবার কোথাও হাঁটু সমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। আকস্মিক এই জলাবদ্ধতার কারণে পুরো নগরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকে টানা বৃষ্টিতে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্ত্তক, জামালখান ও আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। জলাবদ্ধতার হাত থেকে রেহাই পায়নি এসএসসি ও ও-লেভেলের পরীক্ষার্থীরাও। অনেককে কোমর সমান পানি ডিঙিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, হিজরা খালসহ বিভিন্ন খালের উন্নয়ন কাজের ধীরগতি এবং পানি সরার পথ বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ প্রকল্পে কাজ করছে সেনাবাহিনী। ৩৬টি খালের উন্নয়ন কাজের মধ্যে তিনটি খালের কাজ এখনও অসমাপ্ত। এসব খালে বাঁধ দেওয়া ও ওয়াল নির্মাণের কারণে পানি সরতে পারছে না, ফলে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, বছরের প্রথম মৌসুমের বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হয়েছে। আগামী চার দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে নগরীর ২৭টি পাহাড়ে লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২