হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের আর্থিক ব্যয় কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছার ফলে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।

মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠানটি পরিচালনা করছেন।

মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

১

ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে

২

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় সেবাকর্মীরা পাচ্ছেন সম্মানী ভাতা

৩

নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

৪

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

৬

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৭

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৮

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৯

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

১০

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

১১

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।