ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে

ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান পৌঁছেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে রূপপুরের দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানি ও সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন হলো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান শেষ চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি চালান নির্ধারিত ছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে এই সরবরাহ কার্যক্রমের সমাপ্তি ঘটল।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে প্রথম ইউনিট বর্তমানে নির্মাণপ্রক্রিয়ার ‘সি স্টেজে’ রয়েছে। ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কেন্দ্রটির পরিচালন সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া, পারমাণবিক জ্বালানি আমদানি এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে পূর্ণাঙ্গ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

১

ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে

২

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় সেবাকর্মীরা পাচ্ছেন সম্মানী ভাতা

৩

নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

৪

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

৬

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৭

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৮

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৯

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

১০

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

১১

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।