স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

দুই দফা দাম বাড়ার পর এক দফা কমেছিল স্বর্ণে্র দাম। ফের ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।এদিন সকাল ১০টা থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে। এর আগে গতকাল বুধবার স্বর্ণের দাম কমিয়েছিলো সংস্থাটি।

নতুন দাম অনুযায়ী— ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রূপার দাম ২৬০ টাকা এবং ২১ ক্যারেট ২৫০ টাকা।

এছাড়া ১৮ ক্যারেট ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

২

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৩

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৪

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৫

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

৬

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

৭

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৮

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত, ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩

৯

গাজীপুরে ফের সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বন্ধ কয়েকটি কারখানা

১০

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা : এনসিটিবি চেয়ারম্যান

১১

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।