জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন

বাসস:

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি জোরদার করতে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার।

আজ শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে অবৈধ মজুতদারির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণসহ পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সারাদেশের প্রতিটি জেলায় গঠিত ভিজিলেন্স টিমের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে, যাতে জনগণ সহজেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এদিকে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকল গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

একই সঙ্গে ভোক্তাদের স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের: মাহদী আমিন

চলতি বাজেটে গুম হওয়া পরিবারের ভাতার ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন

তিস্তায় ২৫ বাড়ি নদী গর্ভে বিলীন, স্রোতে ভেঙে যাচ্ছে জিও ব্যাগ

ইসিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে নেয়ার নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল, নতুন তারিখ ঘোষণা মাউশির

বিশ্বকাপের বলেই কি বিপাকে পড়ছেন গোলরক্ষকরা?

কক্সবাজারে রোহিঙ্গা শিবির সফরে তাহসান, বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

১০

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

১২