মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশধারী ২৫০ জনের বেশি ব্যক্তি ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর ব্যানারে দেশীয় অস্ত্র নিয়ে রাত ১২টার দিকে সেখানে হামলা চালান। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন। পরে ক্লিনিকটি দখলে নিয়ে সাধারণ মানুষের প্রবেশে বাধা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির দাবি, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র নিয়ে যান।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানিয়েছিলেন, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ বছর ধরে এলাকার দরিদ্র, অসহায় ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। হামলার কারণে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিসহ প্রতিষ্ঠানটির সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নাসরিন আখতার। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

২

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

৩

মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

৪

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

৫

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

৬

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

৭

মানুষের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

৯

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

১০

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

১১

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

১২