মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। এর আগেও তিনি এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে উল্লেখ করেন।

দেলাওয়ার হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নির্বাচনে মির্জা ফখরুল ভোটারদের কাছে এটিই তার জীবনের শেষ নির্বাচন এমন বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও স্থানীয়ভাবে তার প্রতি শ্রদ্ধার কারণে অনেক ভোটার তাকে সমর্থন করেছিলেন বলেও দাবি করেন দেলাওয়ার।

তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, এনসিপির জেলা সদস্যসচিব খলিলুর রহমান, খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম, জাগপা জেলা সভাপতি জালাল হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি আনিস আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মনোনয়নপত্র জমা দেয়ার আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলাওয়ার হোসেন। সভায় জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা অংশ নেন।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। চলতি বছরের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই দিন থেকেই আসনটি শূন্য হয়।

এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

২

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

৩

মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

৪

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

৫

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

৬

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

৭

মানুষের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

৯

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

১০

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

১১

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

১২