১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

মাওলানা নুরুল ইসলাম ফারুকী

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৮ নভেম্বর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার জানিয়েছেন, এই আদেশের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের প্রায় এক যুগ পর মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আদালতে জামিনে থাকা তিন আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন ওরফে রিয়াজ এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আইনজীবী জায়েদুর রহমান জাহিদসহ অন্য আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে, কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। মামলার অপর দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, মতাদর্শগত বিরোধের জেরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেন। হত্যার পর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। এ ঘটনায় তাঁর ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নুরুল ইসলাম ফারুকী সুফি মতবাদের অনুসারী ও ইসলামি বক্তা ছিলেন। তিনি চ্যানেল আইয়ের ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ এবং মাই টিভির সরাসরি অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’ উপস্থাপনা করতেন। পাশাপাশি তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশের নেতা এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

১

দীপাবলির আমেজে পুত্রকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

২

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

৩

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

৪

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৬৬ রান, চাপে স্বাগতিকরা

৬

জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, বলছে ডিএমপি

৭

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের

৮

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

৯

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারী তরুণের তাণ্ডব, নিহত ৯

১০

মেডিকেল ও ডেন্টালে আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ

১১

নতুন শিক্ষাবর্ষের প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকের বাকি বড় অংশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।