চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

ভোরের কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতকে ঘিরে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড়-পাটালি তৈরির প্রস্তুতি। জেলার বিভিন্ন এলাকার গাছিরা খেজুর গাছ পরিচর্যা ও রস সংগ্রহের সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। চলতি শীত মৌসুমে জেলায় প্রায় ৮০ কোটি টাকার খেজুরের গুড় ও পাটালি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।

চুয়াডাঙ্গার প্রতিটি মাঠ, রাস্তার পাশ, পুকুরপাড় কিংবা অনাবাদি জমিতে অযত্নে বেড়ে ওঠা খেজুর গাছ এখন জেলার অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় সম্পদ। শীত মৌসুমে এসব গাছ থেকে রস সংগ্রহ করে গুড় ও পাটালি তৈরি করেন জেলার কয়েক হাজার গাছি। এ মৌসুমি ব্যবসার আয় দিয়ে বছরের পাঁচ থেকে ছয় মাস স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করেন অনেক পরিবার। পাশাপাশি খেজুরের গুড়-পাটালির বাণিজ্য ঘিরে চাঙা হয়ে ওঠে স্থানীয় অর্থনীতি।

শীতের আগমনী বার্তা পেয়ে গাছিরা ইতোমধ্যে খেজুর গাছের ডালপালা পরিষ্কার, গাছ প্রস্তুত ও রস সংগ্রহের প্রয়োজনীয় কাজ শুরু করেছেন। কয়েক দিনের মধ্যেই শুরু হবে রস সংগ্রহ এবং তা থেকে গুড়-পাটালি তৈরির মৌসুমি কর্মযজ্ঞ।


স্থানীয়ভাবে উৎপাদিত এসব গুড় ও পাটালির চাহিদা রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এমনকি অনেক ব্যবসায়ী ও ক্রেতা দেশের বাইরেও চুয়াডাঙ্গার খেজুরের গুড়-পাটালি পাঠিয়ে থাকেন।


তবে খেজুরের রস ও গুড় উৎপাদনে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। গাছিদের নিরাপদ ও সঠিক পদ্ধতিতে রস সংগ্রহ এবং মানসম্মত গুড়-পাটালি তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

WhatsApp Image 2026-11-08 at 3.53.011 PM

এ বিষয়ে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, খেজুরের রস ও গুড় উৎপাদনে স্বাস্থ্যসম্মত পদ্ধতি নিশ্চিত করতে গাছিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলায় প্রায় ৩ লাখ খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে চলতি মৌসুমে প্রায় ২ হাজার ৭০০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা।


শীতের মৌসুমি এই বাণিজ্য শুধু গাছিদের জীবিকার সংস্থানই করছে না, বরং চুয়াডাঙ্গার স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

১

দীপাবলির আমেজে পুত্রকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

২

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

৩

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

৪

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৬৬ রান, চাপে স্বাগতিকরা

৬

জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, বলছে ডিএমপি

৭

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের

৮

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

৯

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারী তরুণের তাণ্ডব, নিহত ৯

১০

মেডিকেল ও ডেন্টালে আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ

১১

নতুন শিক্ষাবর্ষের প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকের বাকি বড় অংশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।