রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কিছুক্ষণের মধ্যেই আদালতে পাঠানো হবে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান।