৫ বছর পর জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ, আয়োজকদের বললেন ‘ভণ্ড’

৫ বছর পর জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ, আয়োজকদের বললেন ‘ভণ্ড’

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম আসর (কপ-৩১) উপলক্ষে পাঁচ বছর পর আবারও জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় সম্মেলনে পৌঁছেই আয়োজক দেশ ও জীবাশ্ম জ্বালানি খাতের লবিস্টদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। একই সঙ্গে মুনাফা ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তে মানুষ এবং পৃথিবীর ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান গ্রেটা।

২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনের পর এবারই প্রথম জলবায়ু সম্মেলনে অংশ নিলেন গ্রেটা। গ্লাসগোতেও জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের বক্তব্য ও প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন তিনি।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, এবারের সম্মেলনে গ্রেটা আয়োজক দেশগুলোর ভূমিকা এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্পগোষ্ঠীর প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, প্রতিবছরই জলবায়ু সম্মেলনে একধরনের ভণ্ডামি দেখা যায়। আয়োজক দেশগুলো নিজেদের কর্মকাণ্ড ও দায় আড়াল করার সুযোগ পায়। পাশাপাশি সম্মেলনের আলোচনায় এমন অনেক লবিস্ট অংশ নেন, যাঁদের অর্থায়ন করে পরিবেশের জন্য ক্ষতিকর শিল্পগোষ্ঠীগুলো। এসব প্রতিষ্ঠানই জলবায়ু সংকটের পরিস্থিতি আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, কপ-৩১-এর যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে। তবে বিদ্যুৎ উৎপাদনে দেশ দুটি এখনো কয়লাসহ বিভিন্ন জীবাশ্ম জ্বালানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। এর আগে সম্মেলনের আয়োজক হওয়া ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজানও বিশ্বের উল্লেখযোগ্য তেল উৎপাদনকারী দেশ।

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে গ্রেটা বলেন, মানুষের প্রিয়জন এবং ভালোবাসার সবকিছুর ভবিষ্যৎ এখন গুরুতর ঝুঁকির মুখে। অল্প কিছু মানুষের বিপুল মুনাফা ও ভূরাজনৈতিক ক্ষমতা রক্ষার জন্য পৃথিবীকে বিসর্জন দেওয়া যাবে না। বরং বিশ্বের অধিকাংশ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডিশ পার্লামেন্টের সামনে জলবায়ু ধর্মঘট শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা। তাঁর সেই উদ্যোগ থেকেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক আন্দোলন ‘ফ্রাইডেইজ ফর ফিউচার’ ছড়িয়ে পড়ে। ২০২২ সালে জলবায়ু সংকট ও এর সমাধান নিয়ে তাঁর লেখা ‘দ্য ক্লাইমেট বুক’ প্রকাশিত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির দেড় মাসের অভিযানে ১৫২ জন আসামীসহ ৫২ কোটি টাকার মালামাল জব্দ

১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২

ইরানের হামলার আশঙ্কা, বাড়ি ছেড়ে সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

৩

বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

৪

৫ বছর পর জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ, আয়োজকদের বললেন ‘ভণ্ড’

৫

যুদ্ধের উত্তাপ কমার ইঙ্গিত,তবুও ট্যাংকারে আগুনের লেলিহান শিখা

৬

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার

৭

ঢাকার বস্তির ভিডিও দিল্লির দৃশ্য দাবি করে প্রচার, চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৮

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কবে, কোথায় কত জিপিএ লাগবে?

৯

হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনি পসরে’

১০

তুরস্কে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণকৃত শিক্ষকের মৃত্যুদণ্ড

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।