ইশতেহার কেমন হবে জানালেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার সত্যিকার অর্থেই ‘জনতার ইশতেহার’ হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (২৬ জানুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

জামায়াত আমির তার পোস্টে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’ (www.janatarishtehar.org)। আপনাদের স্বতঃস্ফূর্ত, বিপুল ও আন্তরিক অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। 

এ পর্যন্ত ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭ হাজারের বেশি মতামত পেয়েছি।

জামায়াত আমির বলেন, এই মতামতগুলো এসেছে জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক, অঞ্চল, শহর ও জেলাভিত্তিক ক্যাটাগরি থেকে।

লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও আমাদের কাছে এসেছে, যা মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরো জীবন্ত করে তুলে ধরেছে।

তিনি আরো বলেন, আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার হবে সত্যিকার অর্থেই ‘জনতার ইশতেহার’। এটি আপনাদেরই কণ্ঠস্বর, আপনাদেরই ভাবনা, আপনাদেরই স্বপ্ন। ইনশাআল্লাহ, এই কণ্ঠস্বরের আলোকেই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

১০

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

১২