৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

ছবি: সংগৃহীত।

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

এত দিন জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪- এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০- এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তাঁরা ভাতাও পাবেন।

এর আগে গতকাল শনিবার পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। তার আগে ২৩ ফেব্রুয়ারি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এত দিন এসব পদে দায়িত্ব পালন করছিলেন সরকারি কর্মকর্তারা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতাকা বৈঠকেও মেলেনি ফল, ঝুলছে পুশইনের শিকার ১২ জনের ভাগ্য

রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

নাঈমকে মারধরের ঘটনায় ক্রিকেটারদের ক্ষোভ, বিসিবির কড়া প্রতিক্রিয়া

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাব: পররাষ্ট্রমন্ত্রী

হামে নিভে গেল আরও ৫ প্রাণ, মৃত্যু সাড়ে ৬শ’ ছুঁইছুঁই

চুয়াডাঙ্গায় ইউপি সচিবসহ আটক ৩, মাদক জব্দ

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

হাইকোর্টে দ্রুত শুনানির তালিকায় আছিয়া-নুসরাতের মামলা

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

১০

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১১

বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২