সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় প্রশ্নোত্তর পর্ব দিয়ে অধিবেশন শুরু হয়।

জামালপুরে বিএনপির সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পক্ষে কক্সবাজারের আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদ প্রথম প্রশ্নটি উত্থাপন করেন। বৈঠকে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

এদিকে প্রশ্নোত্তর পর্বের শুরু জুলাই সনদের ওপর বক্তব্য দিতে যার বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ওই সময় স্পিকার বলেন, ‘এই মুহূর্তে নয়, প্রশ্নোত্তর পর্বের ১ ঘণ্টা শেষে তা উত্থাপনে আপনাকে সময় দেওয়া হবে।’

আজ সংসদের কার্যসূচিতে প্রশ্নোত্তরের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ একাধিক নোটিশ নিষ্পত্তির বিষয় রয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর দিন রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। যদিও তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে সেই সময় ওয়াকআউট করেন জামায়াত, এনসিপিসহ ১১ দলের সদস্যরা।

এদিকে কার্য-উপদেষ্টা কমিটি সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার কার্য-উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৫ তারিখ সংসদ বসার পর ১৬ তারিখ থেকে মুলতবি হবে। এরপর ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি  করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দিয়েছে কার্য-উপদেষ্টা কমিটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন: অন্নু

স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ঘিরে অনিশ্চয়তা, ৪৩৮২ কর্মীর চাকরি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ভোট দেয়ার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে যা জানালেন রচনা

ভারতকে সতর্ক করলেন সাকিব: আইপিএল কি টেস্ট ক্রিকেটের ক্ষতি করছে?

চুয়াডাঙ্গার শেখপাড়ায় ভাড়া বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ইরানে যুদ্ধ শুরুর পর ২১ জনের মৃত্যুদণ্ড: জাতিসংঘ

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

বুবলীর কলকাতার প্রথম সিনেমা মুক্তি কবে, জানালেন নির্মাতা

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার- প্রধানমন্ত্রী

১০

হরমুজে আটকে শত জাহাজ, বন্দি হাজারো নাবিক

১১

বিশ্বকাপে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড

১২