সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘ভাইজান’

ছবি: সংগৃহীত।

বলিউডের তারকা সালমান খানকে নিয়ে বিটাউনে গুঞ্জনের শেষ নেই। শোনা যায়, ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তাকে যমদূতের মতো ভয় পায়। তার মেজাজ খারাপ হলে নাকি অনেকের ক্যারিয়ারও খাদের কিনারায় চলে যায়। কিন্তু এই ‘দাবাং’ অভিনেতা যে শুটিং সেটে সবার সামনে অঝোরে কাঁদতে পারেন, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

ঘটনাটি ২০০৬ সালের, যখন সালমান খান, অক্ষয় কুমার ও প্রীতি জিনতা অভিনীত ‘জান-এ-মান’ ছবির শুটিং চলছিল। ছবির জনপ্রিয় বিষাদময় গান ‘সও দার্দ’-এর চিত্রায়ণের জন্য নৃত্য পরিচালক ফারহা খান পুরো টিম নিয়ে গিয়েছিলেন আমেরিকার ব্রুকলিন ব্রিজে। গানটির শুটিং চলাকালীন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান ফারহা। তিনি জানান, সাধারণত আবেগঘন দৃশ্যে অভিনেতারা গ্লিসারিন ব্যবহার করেন। কিন্তু সালমন সেদিন কোনো কৃত্রিম উপায় ছাড়াই হাউ মাউ করে কাঁদতে শুরু করেন।

ফারহার মতে, সালমানের ভেতরে হয়তো অনেক দিনের জমানো কোনো যন্ত্রণা ছিল, যা সেই গানের সুরের সাথে পাল্লা দিয়ে চোখের পানি হয়ে বেরিয়ে এসেছিল। শুটিংয়ের সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে ফারহা খান বলেন, সালমান এমনভাবে ফুঁপিয়ে কাঁদছিলেন যে আমি ‘কাট’ বলতে পারিনি। ওর কান্না দেখে আমি নিজেও আড়ালে অঝোরে কাঁদছিলাম। আসলে বাইরে থেকে ওকে যতটা শক্ত মনে হয়, ভেতরটা ঠিক ততটাই মোমের মতো নরম


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

১০

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

১২