নিজের নাম থেকে বিজয়ের আদ্যক্ষর ‘ভি’ সরালেন পুত্র জেসন

ছবি :সংগৃহীত।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরার পর এবার বাবার সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে জেসন সঞ্জয়। বাবার নামের আদ্যক্ষর বাদ দিয়ে নিজের নামের সঙ্গে মায়ের নাম যুক্ত করেছেন তিনি।

তামিলনাড়ুর নিয়ম অনুযায়ী সন্তানের নামের সঙ্গে বাবার নামের আদ্যক্ষর যুক্ত থাকে।

জেসন এতদিন নিজের নাম লিখতেন ‘জেসন সঞ্জয় ভি’। কিন্তু সম্প্রতি তিনি বাবার ‘ভি’ বাদ দিয়ে মায়ের নাম অনুযায়ী ‘জেসন সঞ্জয় এস’ ব্যবহার শুরু করেছেন। এমনকি তার পরিচালিত প্রথম ছবি ‘সিগমা’-তেও তিনি এই নতুন নাম ব্যবহার করতে পারেন বলে শোনা যাচ্ছে।

পারিবারিক সূত্রমতে, বাবা ও মায়ের তিক্ত সম্পর্কের জেরে জেসন পুরোপুরি মায়ের পাশে দাঁড়িয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি বিজয়ের স্ত্রী সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। তিনি বিজয়ের বিরুদ্ধে অবহেলা ও অন্য এক অভিনেত্রীর (তৃষা কৃষ্ণান) সঙ্গে সম্পর্কের অভিযোগ এনেছেন। এই ঘটনার পরপরই জেসন সোশ্যাল মিডিয়ায় তার বাবাকে আনফলো করে দিয়েছেন। নেটিজেনদের মতে, বাবার পরকীয়ার প্রতিবাদ জানাতেই জেসন নিজের পরিচয় থেকে বাবার নাম মুছে ফেলেছেন।

বিজয় অভিনেতা হলেও জেসন বেছে নিয়েছেন পরিচালনার পথ। বর্তমানে তিনি ‘সিগমা’ নামের একটি সিনেমা পরিচালনা করছেন। তবে পরিবারের এই অশান্তির কারণে ছবির কাজ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিজয় বা জেসন—এখনও পর্যন্ত কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

১০

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

১২