পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, বর্তমানে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় পাইপলাইনে রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় এলজিইডির কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী পৌর এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি পৌরসভার অভ্যন্তরে থাকা খালগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দ্রুত এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনেকের কাছে এই কার্ডের গুরুত্ব কম মনে হলেও দরিদ্র পরিবারের জন্য এটি অত্যন্ত মূল্যবান একটি সহায়তা। ঝুঁকিপূর্ণ কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এ খাতে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে।

তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবারের নারীপ্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগকে সর্বজনীন করার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের নাগরিকের পরিবারকে এর আওতায় যুক্ত করার কথা জানান তিনি।

ধর্মীয় প্রতিনিধিদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগের কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে সব ধর্মের ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুদের সম্মানী ভাতার আওতায় আনার লক্ষ্য রয়েছে। চলতি বছরেই ৭০ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া, পৌরসভাগুলোতে নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো মৌলিক সেবা নিতে গিয়েও মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।

অনেক ক্ষেত্রে ঘুষ আদায়ের উদ্দেশ্যে সার্ভার বন্ধ থাকার অজুহাত দেখিয়ে সেবাগ্রহীতাদের দুই থেকে তিন দিন পর্যন্ত ঘোরানো হয়। এ ধরনের অনিয়ম ও হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির দেড় মাসের অভিযানে ১৫২ জন আসামীসহ ৫২ কোটি টাকার মালামাল জব্দ

১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২

ইরানের হামলার আশঙ্কা, বাড়ি ছেড়ে সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

৩

বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

৪

৫ বছর পর জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ, আয়োজকদের বললেন ‘ভণ্ড’

৫

যুদ্ধের উত্তাপ কমার ইঙ্গিত,তবুও ট্যাংকারে আগুনের লেলিহান শিখা

৬

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার

৭

ঢাকার বস্তির ভিডিও দিল্লির দৃশ্য দাবি করে প্রচার, চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৮

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কবে, কোথায় কত জিপিএ লাগবে?

৯

হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনি পসরে’

১০

তুরস্কে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণকৃত শিক্ষকের মৃত্যুদণ্ড

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।