আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশি ক্রিকেটাররা

ছবি : সংগৃহীত।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল হাতেনাতে পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার সিক্স নিশ্চিত করার পাশাপাশি আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড—তিন বিভাগেই বড় ধরনের উন্নতি করেছেন টাইগ্রেসরা। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের এই হালনাগাদে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা।

বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া অর্ধশতক হাঁকিয়ে ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন শারমিন আক্তার সুপ্তা। ৪ ইনিংসে ১৫৬ রান করে তিনি বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

শারমিনের পাশাপাশি বড় লাফ দিয়েছেন আরেক ওপেনার দিলারা আক্তার; ৩৩ ধাপ উন্নতি করে তিনি এখন ৭০ নম্বরে। এছাড়া মিডল অর্ডারে ঝড় তোলা সোবহানা মোস্তারী ১১ ধাপ এগিয়ে ৫২তম এবং স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন। তবে ছন্দে না থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ ধাপ পিছিয়ে বর্তমানে ২২ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লেগ স্পিনার রাবেয়া খান। ১ ধাপ এগিয়ে তিনি এখন ১৪তম স্থানে। আরেক লেগি ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। এছাড়া সানজিদা আক্তার মেঘলা (৫৪তম), সুলতানা খাতুন (৮১তম) এবং ফারিহা ইসলাম তৃষ্ণারও (৯৭তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

অলরাউন্ডারদের তালিকায় বাজিমাত করেছেন স্বর্ণা আক্তার। ১৮ ধাপ এগিয়ে তিনি এখন বিশ্বের ৪৪তম অলরাউন্ডার। এই তালিকায় রিতু মনি ২৩ ধাপ উন্নতি করে ৮৭ নম্বরে এবং সানজিদা আক্তার মেঘলা ১৪ ধাপ এগিয়ে ৯৬তম স্থানে রয়েছেন। রাবেয়া খান ও ফাহিমা খাতুন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও যথাক্রমে ২৮ ও ৩৫তম স্থানে উঠে এসেছেন।

মাঠের দুর্দান্ত ফর্ম র‍্যাঙ্কিংয়ে প্রতিফলিত হওয়ায় টাইগ্রেস শিবিরে এখন বইছে আনন্দের হাওয়া। সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

১০

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১১

এমবাপের জোড়া গোল, বড় জয়ে বার্সাকে ধরে ফেললো রিয়াল

১২