ঈদ উপলক্ষ্যে সলঙ্গায় ভিজিএফ'র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

সিরাজগঞ্জের সলঙ্গায় এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৮৪১টি পরিবারের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়েছে।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২১২৯,সলঙ্গা ইউনিয়নে ২৭৬০,হাটিকুমরুল ইউনিয়নে ৩৩৬১,নলকা ইউনিয়নে ৩২০০,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১ ও ধুবিল ইউনিয়নে ২৫০০টিসহ মোট ১৬ হাজার ৮৪১ টি হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হবে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসক/প্যানেল চেয়ারম্যানগণকে বলা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান,ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর চাল উত্তোলন করে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

১০

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১১

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১২