বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে কয়েক মাসের তদন্ত শেষে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় এ শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করেন। এর আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ইতোমধ্যে ১৬টি অর্থনীতির ওপর তদন্ত পরিচালনা করেছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সব দেশের জন্য একই হারে শুল্ক নির্ধারণ করা হবে না। বরং দেশভেদে পৃথক শুল্কহার আরোপের পরিকল্পনা রয়েছে। তবে আপাতত মেক্সিকো ও নরওয়ে থেকে আমদানি করা পণ্যে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা তুলনামূলক কম।

এদিকে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় নির্ধারিত শুল্কসীমা বহাল রাখতে পারে যুক্তরাষ্ট্র। সে ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা বজায় থাকার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, নতুন শুল্কের হার ১৫ থেকে ২৫ শতাংশের মধ্যে হতে পারে। বিকল্প হিসেবে শুরুতে তুলনামূলক কম হারে শুল্ক আরোপ করে পরবর্তী সময়ে তা বাড়ানোর পথও বেছে নিতে পারে ট্রাম্প প্রশাসন।

বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো, নতুন শুল্ক বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হতে পারে। জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে দুর্বলতার অভিযোগে গত জুলাইয়ে বাংলাদেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে নতুন তদন্তের আওতায় বাংলাদেশের পণ্যে ঠিক কত শতাংশ অতিরিক্ত শুল্ক বসতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরতির মেয়াদ ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত রয়েছে। এই সমঝোতার আওতায় চীনা পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রয়েছে। এর সঙ্গে তাঁর প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও কার্যকর রয়েছে।

চীনের ওপর ইতোমধ্যে ১২ দশমিক ৫ শতাংশ জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক থাকায় বাণিজ্য বিরতি চলাকালে নতুন করে সর্বোচ্চ ৭ দশমিক ৫ শতাংশ শুল্ক যুক্ত হতে পারে। তবে সমঝোতার মেয়াদ শেষ হলে শুল্কের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগের মার্কিন শুল্ক এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির জন্য ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের শিল্প বিনিয়োগ এবং সরবরাহব্যবস্থা নিয়েও তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে ঘোষিত শুল্ক কাঠামো সুপ্রিম কোর্টে অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর নতুন করে শুল্কনীতি সাজাতে এটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় বড় উদ্যোগ। তবে শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশটির ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, দেশটির ৬২ শতাংশ নাগরিক শুল্ক প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন।

নতুন এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর কী প্রভাব পড়ে, তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

১

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

২

জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে চাঞ্চল্যকর বর্ণনা

৩

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪১২

৪

কথার আড়ালে মনের খবর বুঝবেন যেভাবে

৫

নতুন পুলিশ সুপার নিয়োগ সাত জেলায়,বদলি-পদায়নে ১৪ পুলিশ কর্মকর্তা

৬

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও বাহিনীর সদস্যদের ওপর কঠোর নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে ইসির আমন্ত্রণ

৮

১০০ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৯

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

১০

একজন মা জিতলেন মুকুট, মিস ইউনিভার্সের নতুন অধ্যায়

১১

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।