কথার আড়ালে মনের খবর বুঝবেন যেভাবে

কথার আড়ালে মনের খবর বুঝবেন যেভাবে

মানুষ মুখে যা বলে, মনের ভেতরে সব সময় কি একই অনুভূতি থাকে? নিশ্চয়ই না। অনেক সময় হাসিমুখের আড়ালেও লুকিয়ে থাকে উদ্বেগ, অস্বস্তি কিংবা মন খারাপ। আবার কথায় কিছু প্রকাশ না করলেও চোখের দৃষ্টি, কণ্ঠস্বর ও শরীরের অঙ্গভঙ্গিতে ফুটে উঠতে পারে মনের অবস্থা। তাই কাউকে বুঝতে হলে শুধু তার কথা নয়, কথার বাইরের আচরণও খেয়াল করা জরুরি। ‘ভেরি ওয়েল মাইন্ড’ অবলম্বনে জানব, শরীরের ভাষায় কীভাবে মনের ইঙ্গিত খুঁজতে পারেন...

কেউ কথা বলার সময় আপনার দিকে ঝুঁকে এলে তা আগ্রহের লক্ষণ হতে পারে। অন্যদিকে হাত গুটিয়ে রাখা, দূরে সরে যাওয়া কিংবা কাঁধ ঝুলিয়ে রাখা অস্বস্তি বা ক্লান্তির ইঙ্গিত দিতে পারে। কণ্ঠস্বরের পরিবর্তনও গুরুত্বপূর্ণ। কথা বলার গতি, স্বরের ওঠানামা কিংবা হঠাৎ নিচু স্বরে কথা বলা ব্যক্তির আবেগ সম্পর্কে ধারণা দিতে পারে।

মুখের অভিব্যক্তি ও চোখের দৃষ্টিও অনেক কিছু প্রকাশ করে। ভ্রু কুঁচকানো, চোখ সরু করা কিংবা দ্রুত মুখের অভিব্যক্তি বদলে যাওয়ার মাধ্যমে রাগ, সন্দেহ বা উদ্বেগের আভাস পাওয়া যেতে পারে। এসব ক্ষণস্থায়ী অভিব্যক্তিকে বলা হয় মাইক্রো-এক্সপ্রেশন।

তবে, কাউকে বুঝতে হলে তার স্বাভাবিক আচরণ বা বেসলাইন সম্পর্কে ধারণা থাকা জরুরি। কেউ স্বভাবগতভাবেই কম চোখে চোখ রাখে, আবার কেউ কথা বলার সময় হাত নাড়ায়। এগুলোকে অস্বাভাবিক ভাবার কারণ নেই। বরং স্বাভাবিক আচরণের তুলনায় হঠাৎ কোনো পরিবর্তন হচ্ছে কি না, সেটি লক্ষ করুন।

একটি অঙ্গভঙ্গি দেখেই কারও মনের অবস্থা বা উদ্দেশ্য নির্ধারণ করা ঠিক নয়। সংস্কৃতি, ব্যক্তিত্ব ও পরিস্থিতির কারণে একই আচরণের ভিন্ন অর্থ হতে পারে। তাই একাধিক সংকেত মিলিয়ে দেখুন, মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজন হলে সরাসরি কথা বলুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

১

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

২

জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে চাঞ্চল্যকর বর্ণনা

৩

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪১২

৪

কথার আড়ালে মনের খবর বুঝবেন যেভাবে

৫

নতুন পুলিশ সুপার নিয়োগ সাত জেলায়,বদলি-পদায়নে ১৪ পুলিশ কর্মকর্তা

৬

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও বাহিনীর সদস্যদের ওপর কঠোর নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে ইসির আমন্ত্রণ

৮

১০০ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৯

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

১০

একজন মা জিতলেন মুকুট, মিস ইউনিভার্সের নতুন অধ্যায়

১১

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।