১০০ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

১০০ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। এ নিয়ে ১০০ বারের মতো পেছাল প্রতিবেদন জমার তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সময়ের আবেদন করে। পরে আদালত নতুন তারিখ ধার্য করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এ ঘটনায় দেশের ভেতরের একটি চক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের।

ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।

মামলাটি দায়েরের পরদিনই আদালত এর তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি। বারবার সময় বাড়ানোর ধারাবাহিকতায় এবার ১০০তম বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

২

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৩

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৪

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৫

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

৬

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

৭

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৮

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত, ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩

৯

গাজীপুরে ফের সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বন্ধ কয়েকটি কারখানা

১০

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা : এনসিটিবি চেয়ারম্যান

১১

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।