রাজশাহীতে প্রস্তুত ১১ দলীয় জোটের সমাবেশস্থল

জাতীয় নির্বাচনের রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১১ দলীয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটটির সমাবেশ হবে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। শনিবার (১৬ মে) দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ।

জানা গেছ, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

জোটের নেতারা জানান, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এসব সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরতেই এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

২

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

৩

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৫

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৭

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৮

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৯

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১১

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১২