বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধের রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধ শিল্প, সার্জিক্যাল সরঞ্জামের বাণিজ্য সম্প্রসারণ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় পাকিস্তানের হাইকমিশনার অঙ্গ প্রতিস্থাপন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে GIMS আগ্রহ প্রকাশ করেছে।

এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

২

ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৩

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

৪

এসএসসি খাতা পুনঃমূল্যায়নের ব্যবস্থা না থাকায় বঞ্চিত হয়েছে পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

৫

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

৬

তিন জবানবন্দিতে অপ্রতিম হত্যার লোমহর্ষক বিবরণ

৭

আবারও কমলো স্বর্নের দাম

৮

ট্রাম্পের এক সিদ্ধান্তে বিশ্ববাজারে ১০৫ ডলারের ওপরে উঠে গেল তেলের দাম

৯

রপ্তানি বেড়েছে ৩৭%: পাটের সুদিন ফেরাতে ৫ বছরের পরিকল্পনা

১০

পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, ভারতীয় মদতপুষ্ট ৭১ সন্ত্রাসী নিহত

১১

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

১২