মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

ছেবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অনুদান দেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি মিরপুর-১ নম্বরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি এ অনুদান দেয়ার কথা ঘোষণা করেন। 

জামায়াত আমির বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকারি দলের আশ্রয় প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে৷

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার সাহস কেউ করতে পারে না।

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশধারী একদল ব্যক্তি সেন্টারে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। এই সমিতির কার্যক্রমের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ঘটনার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অনুদান দেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি মিরপুর-১ নম্বরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি এ অনুদান দেয়ার কথা ঘোষণা করেন। 

জামায়াত আমির বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকারি দলের আশ্রয় প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে৷

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার সাহস কেউ করতে পারে না।

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশধারী একদল ব্যক্তি সেন্টারে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। এই সমিতির কার্যক্রমের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ঘটনার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

১

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

২

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৫

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৬

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

৭

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৮

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

৯

ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের নতুন নির্দেশনা

১০

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

১১

এসএসসি খাতা পুনঃমূল্যায়নের ব্যবস্থা না থাকায় বঞ্চিত হয়েছে পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

১২